29.3 C
Bangladesh
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা#শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময়#সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি#বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী#মতলব ক্রিকেট একাডেমির সভাপতি টিটু, সম্পাদক জুয়েল#মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার, সম্পাদক সারোয়ার ফরাজী#চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়#মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের নবগঠিত কমিটি গঠন ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ইউনিয়নের তারালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটি ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আলাউদ্দিন তরুন। কমিটিতে মাসুদ বেপারীকে সভাপতি এবং সোহাগ মিজিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মাসুদ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহাগ মিজির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন এবং ৯নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন বেপারী।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

কমিটির অন্যান্য পদে যারা

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মোঃ সুমনকে। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ ফয়েজ, মোঃ আশিক ও মোঃ মোরশেদ। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর সর্দার।

প্রচার সম্পাদক মোঃ ফয়সাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ শিফন, দপ্তর সম্পাদক মোঃ কাজী নরুল ইসলাম (সবুজ), সহ-দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল, গবেষণা সম্পাদক মোঃ শরিফ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মিসেস মিলনী বেগম, যুব সম্পাদক মোঃ জুয়েল মিয়াজী, ক্রীড়া সম্পাদক মোঃ হোসেন পাটওয়ারী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জাকির হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তুহিন হোসেনের নাম ঘোষণা করা হয়। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মোঃ রাকিব, মোঃ শাহজালাল, মোঃ অনিক শেখ, মোঃ বিপ্লব হোসেন ও মোঃ ফরহাদ।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রধানীয়া, উপজেলা শ্রমিকদলের যুগ্ন আহ্বায়ক মোঃ জাকির হোসেন, শ্রমিকদলের নেতা শাহআলম, হাজীগঞ্জ পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোহেল, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, কুদ্দুসসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ