27 C
Bangladesh
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#হাইমচরে ইলিশ মজুত ও বিক্রির দায়ে হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা#গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ#প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহমাহমুদপুরে যুবদলের মতবিনিময় সভা#প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান#সভাপতি-সম্পাদক প্রার্থী হতে ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ জমা দেওয়ার আহ্বান#গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা#ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত#কচুয়ায় মৎস্য প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, ভাই আহত#মসজিদের বিদায়ী খতিবের প্রতি এমন সম্মান প্রশংসাব্যঞ্জক#রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন

কচুয়ায় ১ লাখ টাকা ধার নিয়ে ২১ লাখ টাকা দাবি করার অভিযোগ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামের বাসিন্দা ভেকু চালক মো. জাবের হোসেনের পরিবারের পক্ষ থেকে একই গ্রামের কাজল রেখা ও তার স্বামী আলাউদ্দিন লিটনের বিরুদ্ধে প্রতারণা, হয়রানি এবং ধারের টাকা নিয়ে বিরোধের অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচার চেয়ে সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য দিয়েছেন জাবের হোসেন ও তার পরিবার।

২৫ অক্টোবর রবিবার দুপুরে নিজ বাড়িতে দেওয়া লিখিত বক্তব্যে জাবের হোসেন দাবি করেন, প্রায় চার বছর আগে পারিবারিক সমস্যার কারণে আর্থিক সংকটে পড়ে তার বাবা মো. আবুল হোসেন কাজল রেখার কাছ থেকে সুদে ১ লাখ টাকা ধার নেন। ধারের বিপরীতে তার বাবা একটি গ্যারান্টি চেক দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

জাবের হোসেনের অভিযোগ, পরবর্তী সময়ে ওই চেকের বিপরীতে কাজল রেখা ১ লাখ টাকার পরিবর্তে ২১ লাখ টাকা দাবি করেন। তার দাবি, ২১ অক্টোবর ২০২৫ চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইসরাত জাহান ইমার মাধ্যমে তার বাবার কাছে ২১ লাখ টাকা চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ১ লাখ টাকার পরিবর্তে ২১ লাখ টাকা দাবি করে চলতি বছরের ২৫ জানুয়ারি কচুয়া, চাঁদপুরের আদালতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটির নম্বর সিআর মামলা নং ৭৪/২০২৫ বলে উল্লেখ করা হয়।

জাবের হোসেনের অভিযোগ, তার বাবার সরলতার সুযোগ নিয়ে অলিখিত চেক ও সাদা স্টাম্পের মাধ্যমে অতিরিক্ত টাকা দাবি করে তাদের হয়রানি করা হচ্ছে। তিনি এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে ন্যায়বিচার ও সঠিক তদন্তের আহ্বান জানান।

লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের সময়ে কাজল রেখা ও তার স্বামী আলাউদ্দিন লিটন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে এলাকা ছেড়ে ঢাকায় চলে যাওয়ায় তাদের পক্ষে ধারের টাকা পরিশোধ করা সম্ভব হয়নি।

এ সময় আবুল হোসেন, স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ, নাজির হোসেন, বাবুল মিয়া, জহির মিয়া, মোস্তফা কামাল ও রুহুল আমিনসহ কচুয়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ