30.4 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতার সমালোচনা হাজীগঞ্জে

অনলাইন ডেস্ক: দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার কড়া সমালোচনা করেছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদী হত্যা, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চাঁদপুরে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আব্দুল্লাহ আল জাবের বলেন, দেশে এত হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন। দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, ভবিষ্যতে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন—এমন মাইকিং করা হতে পারে।

গণভোট প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এখন আবার গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। দেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করায় পছন্দ হোক বা না হোক, তা বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মিছিলটি হাজীগঞ্জ বাজার ছাড়াও জেলার দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট, ওয়ারলেস বাজার, শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বর প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে আমি কে, হাদী হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ