26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

মতলবে নিখোঁজ স্কুলছাত্র রাতুল ১২ ঘণ্টার মধ্যে বান্দরবান থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাতুল দেবনাথকে (১৩) নিখোঁজের ১২ ঘণ্টার মধ্যে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রাতুল ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ছেংগারচর বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ চন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পর রাতুল নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

একই দিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে রাতুল তার ফেসবুক পেজে “Miss you Ma” লিখে একটি স্ট্যাটাস দেয়। বিষয়টি পরিবারের নজরে এলে তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্প্রতি কুমিল্লায় একটি হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটে পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানানো হয়েছে।

পরে রাতুলের বাবা মতলব উত্তর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই জীবন চৌধুরী ও এএসআই রবিউল হোসেনের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় রাতুলের অবস্থান শনাক্ত করে।

এরপর ওই তথ্যের ভিত্তিতে বান্দরবান সদর থানার আওতাধীন ১২ মাইল এলাকার দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাতুলকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ