26.9 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রাজনৈতিক ত্যাগ ও অতীতের নির্বাচনী সাফল্য নিয়ে আলোচনায় স্বপন মাহমুদ#অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা#মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: এমপি মানিক#চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য মডেল: এমপি মানিক#মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার সম্ভাবনা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিশাল জলাভূমি ‘মোল্লা খোর’কে ঘিরে সরকারি ও স্থানীয়ভাবে নানা সম্ভাবনা দেখা দিয়েছে। ডাকাতিয়া নদীর কোলঘেঁষা, বড়কুল গ্রামের পূর্বপাশে ও মোহাম্মদপুর গ্রামের উত্তর পাশে এনায়েতপুর-ডাটরা সড়কের পাশে অবস্থিত জলাভূমিটিতে স্টেডিয়াম নির্মাণ এবং মৎস্য অভয়াশ্রম গড়ে তোলার প্রস্তাব আলোচনায় এসেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোহাম্মদপুর মৌজার সাবেক ১৩০ ও ১৪৬ দাগের অংশবিশেষ এবং বর্তমান ১২৭০ দাগে প্রায় ১২শ ৫ শতাংশ জলাভূমি রয়েছে। চারপাশে পানি এবং মাঝখানে দ্বীপের মতো উঁচু ভূমি থাকায় বর্ষায় পুরো এলাকা দৃষ্টিনন্দন হয়ে ওঠে।

হাজীগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ প্রতি বছর মাছের প্রজনন ও বিচরণের উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি এলাকাটি মৎস্য অভয়াশ্রম হিসেবে ব্যবস্থাপনার উদ্যোগ নেয়। তবে স্থানীয়দের অভিযোগ, একশ্রেণির মাছ শিকারির কারণে সরকারি উদ্যোগ অনেক সময় বাধাগ্রস্ত হয়। এ কারণে জলাভূমিটির জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন তারা।

স্টেডিয়াম ও অভয়াশ্রমের প্রস্তাব

স্থানীয়দের মতে, মোল্লা খোরের একটি অংশ সরকারি উদ্যোগে পরিকল্পিতভাবে ভরাট করে স্টেডিয়াম নির্মাণ করা হলে হাজীগঞ্জে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ঘটতে পারে। একই সঙ্গে অবশিষ্ট অংশ মৎস্য অভয়াশ্রম হিসেবে সংরক্ষণ করা হলে ক্রীড়া উন্নয়নের পাশাপাশি মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার সুযোগ তৈরি হবে।

তাদের দাবি, পরিকল্পিত উন্নয়ন করা গেলে জায়গাটি পানি, সবুজ ঘাস, গাছপালা ও পাখির উপস্থিতিতে বিনোদন ও পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে। এতে স্থানীয় অর্থনীতি চাঙা হওয়ার পাশাপাশি সরকারি রাজস্ব আয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে।

সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ

হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জে স্টেডিয়াম নির্মাণের জন্য উপযুক্ত জায়গা খুঁজছিলেন। সম্প্রতি হাজীগঞ্জ উপজেলার সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সাংবাদিক খালেকুজ্জামান শামীম, হাছান মাহমুদ ও মহিউদ্দিন আল আজাদ তাঁর কাছে মোল্লা খোরের বিষয়টি তুলে ধরেন।

বিষয়টি জানার পর সংসদ সদস্য মোল্লা খোর এলাকা পরিদর্শন, সম্ভাব্যতা যাচাই এবং পরিকল্পনা প্রণয়নের জন্য হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনকে পরামর্শ দেন।

ইবনে আল জায়েদ হোসেন বলেন, সংসদ সদস্য তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। কয়েক দিনের মধ্যে তিনি মোল্লা খোর এলাকা পরিদর্শনে গিয়ে জায়গাটি দেখে সম্ভাব্যতা যাচাই করবেন এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরিকল্পনা করা হবে।

পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব

স্থানীয়দের প্রত্যাশা, মোল্লা খোরকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হলে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি বিবেচনায় রাখা হবে। স্টেডিয়ামের পাশাপাশি মৎস্য অভয়াশ্রম, হাঁটার পথ, সবুজায়ন, দর্শনার্থীদের বসার ব্যবস্থা এবং পাখি ও জলজ প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার প্রস্তাবও রয়েছে।

তাদের মতে, সরকারি উদ্যোগে জায়গাটির মালিকানা, জমির শ্রেণি, পরিবেশগত প্রভাব ও কারিগরি সম্ভাব্যতা যাচাই করে বাস্তবসম্মত পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ