21.4 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রাজনৈতিক ত্যাগ ও অতীতের নির্বাচনী সাফল্য নিয়ে আলোচনায় স্বপন মাহমুদ#অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা#মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: এমপি মানিক#চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য মডেল: এমপি মানিক#মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

কুয়েতে বিপুল মাদকসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য আটক

অনলাইন ডেস্ক: কুয়েতের হাওয়ালি এলাকায় নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ এক বাংলাদেশি প্রবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

আটক ব্যক্তি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোহাগ গাজী।

ঘটনার বিবরণে জানা যায়, হাওয়ালি গভর্নরেটের সালমিয়া এলাকার একটি খোলা পার্কিং স্থানে তার সন্দেহজনক চলাফেরা দেখে দায়িত্বে থাকা টহল পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নিষিদ্ধ উপাদান উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডিজিটাল বার্তার মাধ্যমে খদ্দেরদের নির্দিষ্ট স্থান জানিয়ে এসব নিষিদ্ধ দ্রব্য সরবরাহ করতেন বলে স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত বাসস্থানে আইনানুগ ব্যবস্থা নিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে সেখান থেকে ছোট প্যাকেটে সংরক্ষিত বিপুল পরিমাণ নিষিদ্ধ উপাদান, সূক্ষ্ম পরিমাপের স্কেল এবং সেবনসংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ