অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলায় এইচ এম সি এল কোম্পানির মাসিক কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন গতকাল বিকেলে কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা ডিলার মোঃ কাউছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এইচএমসিএল চট্টগ্রাম ডিভিশনের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিট ডিলার কিষন আলমগীর হোসেন, তাজুল ইসলাম, মেহেদি হাছান হিরন, সাহাদাত হোসেন ও ইকবাল হোসেন।
আনোয়ার হোসেন বলেন, এইচ এম সি এল কোম্পানি মানুষের সেবায় কাজ করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে। ব্যবসার সঙ্গে কর্মসংস্থান, নিরাপদ খাদ্য ও মানুষের সেবার সমন্বয় করাই তাদের লক্ষ্য।
তিনি জানান, মতলব দক্ষিণ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে ডিলার নিয়োগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, ব্যবসার সার্থকতা শুধু মুনাফায় নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার মধ্যেও রয়েছে।
আনোয়ার হোসেন আরও বলেন, মানুষের ঘরে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য পৌঁছে দিতে তারা কাজ করছেন। সাধারণ মানুষ ও সদস্যদের মৌলিক খাদ্যপণ্য ন্যায্য বণ্টন ও বিশেষ ছাড়ে পাওয়ার সুযোগ তৈরি করার লক্ষ্য রয়েছে। ভবিষ্যতে বিভিন্ন হাসপাতাল ও সেবাপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সদস্যদের জন্য বিশেষ ছাড় ও সেবার সুযোগ তৈরির প্রত্যাশার কথাও জানান তিনি।
তিনি এই উদ্যোগে গ্রাহক, সদস্য, ডিলার, টিম মেম্বার, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করেন।




