32.8 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট ফের স্থগিত করল বিমান

অনলাইন ডেস্ক: সৌদি আরবে বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দাম্মাম রুটের ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। আর রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনায় দুই দফায় রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট স্থগিত করেছিল বিমান। সর্বশেষ ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ২২ অক্টোবর থেকে দাম্মাম রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেওয়া হয়। রিয়াদ রুটে ২৫ অক্টোবর একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তবে নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি হওয়ায় ফ্লাইটগুলো আবার স্থগিত করা হলো।

ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

টিকিট ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ