25.7 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

মতলব উত্তরে বেরিবাঁধে ট্রলির ধাক্কায় ব্যবসায়ী খোকন নিহত

অনলাইন ডেস্ক: মতলব উত্তর উপজেলার হানিরপার এলাকার প্রধানিয়া বাড়ির বাসিন্দা আখতারুজ্জামান খোকন বেরিবাঁধের সড়কে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন। তিনি ছেংগারচর বাজারে ভাইয়া গ্রুপ ও প্রমি গ্রুপের ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সেলসম্যানের কাজ করতেন। তাঁর পরিবারে স্ত্রী ও ১৬ বছর বয়সী একমাত্র কন্যাসন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কাজ শেষে মোটরসাইকেলে করে বেরিবাঁধের সড়ক দিয়ে যাচ্ছিলেন খোকন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রলির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। স্থানীয়ভাবে ট্রলিটি ‘কুত্তা গাড়ি’ নামে পরিচিত। সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফ তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে এবং তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে পাওয়া যায়।

দুর্ঘটনার পর ট্রলিচালক গাড়িটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার জন্য দায়ী ট্রলিচালককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ