25.7 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

মতলব উত্তরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ফরহাদ হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএমের দিকনির্দেশনায় ওসি মানস বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। এ সময় ফরহাদ হোসেনের পরিহিত লুঙ্গির কোমর থেকে দেশীয় তৈরি এলজিটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফরহাদ ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।

ওসি মানস বড়ুয়া জানান, অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উদ্‌ঘাটনে পুলিশের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব পিপিএম বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ