25.7 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

আলীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ খলিলুর রহমান মজনুর একমাত্র পুত্র ও জনতার কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল দাস বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের আয়োজন সম্পর্কে খোঁজ নেন।

এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন মো. মোস্তাফিজুর রহমান রাসেল। তিনি ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ার প্রত্যাশা জানান।

মো. মোস্তাফিজুর রহমান রাসেল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজের অন্যতম শক্তি। সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একসঙ্গে বসবাস করতে হবে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ওয়ার্ডের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করা তাঁর লক্ষ্য। দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে কাজ করতে চান তিনি।

পরিদর্শনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন মোস্তাফিজুর রহমান রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন আলীগঞ্জ শ্রী শ্রী দুর্গা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অমৃত কুমার দাস, সহসভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস, হারুন আর রশিদ খোকা, আজহারুল ইসলাম, হুমায়ন মজুমদার, সিরাজুল ইসলাম, আবু সুফিয়ান রিপন, বাবুল মজুমদার ও ৯ নম্বর ওয়ার্ডের যুবসমাজের সদস্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ