25.7 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

হাজীগঞ্জের অলিপুর ইউনিয়নের পক্ষ থেকে এমপি মমিনুল হককে সংবর্ধনা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নবাগত ১৩নং অলিপুর ইউনিয়নের পক্ষ থেকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, আগে অলিপুর ইউনিয়ন হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সঙ্গে ছিল। ফলে তিন বা চারটি ওয়ার্ডে নিয়মিত বরাদ্দ পাওয়া যেত। এখন সমতার ভিত্তিতে প্রতিটি নাগরিক সুবিধা পাবেন এবং দলমত নির্বিশেষে সবাই সমানভাবে সুযোগ-সুবিধা ভোগ করবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতাকর্মীরা গাছতলে ও মাঠে-ঘাটে ঘুমিয়েছেন বলে তিনি দাবি করেন। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ ঘরে শান্তিতে ঘুমিয়েছেন—এমন মন্তব্য করে তিনি দুই দলের মধ্যে পার্থক্যের কথা তুলে ধরেন।

ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, বিএনপি নেতা ফজলুল হক মজুমদার, যুবদল নেতা মামুনুর রহমান মজুমদার, স্বেচ্ছাসেবক নেতা শাহজালাল রাসেল, ছাত্রদল নেতা সজিব হোসেন ও মহিলা নেত্রী তানিয়া আক্তার। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান রানা ও শরীফ আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন ও সদস্য সচিব মোস্তফা কামাল সুমন উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম টগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ