অনলাইন ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদগঞ্জ ওয়ান স্টার হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা মকবুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমদ।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করানো হয়। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস আল্লামা মকবুল হোসাইন নেতাকর্মীদের আদর্শ, নৈতিকতা ও আমানতদারিতার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। তিনি মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সমাজে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথা বলেন।
তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




