31.4 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
spot_imgspot_img

বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ চুরি, কচুয়া থেকে আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। চাঁদপুরের কচুয়া থেকে তাকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া তিনটি লাগেজও উদ্ধার করা হয়েছে। লাগেজগুলোতে প্রায় ৭৫ হাজার টাকার মালামাল ছিল।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এয়ারপোর্ট এপিবিএন এ তথ্য জানায়।

এপিবিএন জানায়, গত ১২ অক্টোবর ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিব। তাদের তিনটি লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পর এপিবিএনের নজরে আসে।

পরে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়। এ ঘটনায় ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) বিমানবন্দর থানায় জসিমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০ ধারায় মামলা করেন।

মামলার পর এপিবিএন বিমানবন্দর থানা ও চাঁদপুরের কচুয়া থানার সঙ্গে সমন্বয় করে অভিযান চালায়। অভিযানে কচুয়া থেকে জসিমকে গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া তিনটি লাগেজ উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চুরিসহ অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে। বিমানবন্দরকে ব্যবহার করে সংঘটিত অপরাধ, হয়রানি, চুরি ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ