25.7 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়#মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল#কচুয়ায় ৪৮ বছরের খতিবকে বিদায় সংবর্ধনা#মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ#বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি#শাহরুখের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ রাশমিকার#পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ#চাঁদপুর শহরে আরএস টাওয়ারের অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়নি#চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড#রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট ফের স্থগিত করল বিমান

কচুয়ায় ৪৮ বছরের খতিবকে বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৪৮ বছর খতিবের দায়িত্ব পালন শেষে অবসরজনিত বিদায় সংবর্ধনা পেয়েছেন মাওলানা মো. ফজলুর রহমান। দীর্ঘদিনের ধর্মীয় সেবা ও অবদানের স্বীকৃতিস্বরূপ মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় জানানো হয়।

শুক্রবার বিকেলে উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর আয়োজনে ফুলে সাজানো গাড়িতে করে তাঁকে সংবর্ধনা দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় মুসল্লি, এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য

উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসার সভাপতি প্রফেসর মো. মিজান সরকারের সভাপতিত্বে এবং আবু সালেহের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদের বর্তমান ইমাম হাফেজ মো. আনোয়ার হোসেন, প্রফেসর জহিরুল ইসলাম, সাবেক ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. মহসীন মোল্লা, মো. লোকমান প্রধান, মো. দুলাল হোসেন, আক্তার হোসেন খান, মাওলানা শরীফুল ইসলাম চাঁদপুরী ও সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাওলানা মো. ফজলুর রহমান দীর্ঘ ৪৮ বছর মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর অবদান এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী খতিবকে সম্মাননা দেওয়া হয়। তাঁর কর্মজীবনের স্মৃতিচারণা করে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ