25.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়#মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল#কচুয়ায় ৪৮ বছরের খতিবকে বিদায় সংবর্ধনা#মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ#বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি#শাহরুখের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ রাশমিকার#পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ#চাঁদপুর শহরে আরএস টাওয়ারের অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়নি#চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড#রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট ফের স্থগিত করল বিমান

চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭’-এর একটি রোমাঞ্চকর ম্যাচ চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারের ম্যাচে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচটি দেখতে চাঁদপুর স্টেডিয়ামের গ্যালারি ফুটবলপ্রেমী দর্শকে পূর্ণ ছিল। ম্যাচের ২০ মিনিটে সোলেমান সিলার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফকিরাপুল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে আক্রমণ বাড়ায় রহমতগঞ্জ। ৫৬ মিনিটে ফরোয়ার্ড সাজ্জাদ হোসেনের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরে। ৬৫ মিনিটে রহমতগঞ্জের বিদেশি ফুটবলার অভিষেক গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় ফকিরাপুল। ৭১ মিনিটে রহমতগঞ্জের ডি-বক্সে সোলেমান সিলা ফাউলের শিকার হলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। পেনাল্টি থেকে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ফকিরাপুলকে আবার সমতায় ফেরান সিলা।

নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে, ৯০ মিনিটে, রহমতগঞ্জের ৯০ নম্বর জার্সিধারী স্ট্রাইকার ইব্রাহিম সানে গোল করে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত তাঁর গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

দুর্দান্ত গোল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চাঁদপুর স্টেডিয়ামের ম্যাচটি দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ