27.1 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

অনলাইন ডেস্ক: মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন সুরক্ষায় মেঘনা নদীতে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দিনব্যাপী পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। অভিযানে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এবং মোহনপুর নৌ-পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান শেষে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, মা ইলিশের প্রজনন ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে মেঘনা নদীসহ নদীতীরবর্তী এলাকাগুলোতে নিয়মিত ও যৌথ টহল জোরদার করা হয়েছে। ইলিশের সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ