29.4 C
Bangladesh
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান#সভাপতি-সম্পাদক প্রার্থী হতে ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ জমা দেওয়ার আহ্বান#গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা#ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত#কচুয়ায় মৎস্য প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, ভাই আহত#মসজিদের বিদায়ী খতিবের প্রতি এমন সম্মান প্রশংসাব্যঞ্জক#রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন#ফরিদগঞ্জে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণী কর্মশালা#জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী#ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, ২ নম্বর সংকেত

গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা

অনলাইন ডেস্ক: নির্বাচন আসে, নির্বাচন যায়; প্রার্থী হন, জনপ্রতিনিধিও হন। কিন্তু ইউনিয়নগুলোর কাঙ্ক্ষিত উন্নয়ন হয় না। তাই এলাকাবাসীর প্রশ্ন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ভাগ্য পরিবর্তনের মতো এবার কোনো প্রার্থী আসবেন কি না। তবে ভাগ্য পরিবর্তন হোক বা না হোক, নির্বাচন এলে প্রার্থীরাও মাঠে থাকবেন।

ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব ও উত্তরে গুপ্টি পূর্ব ইউনিয়ন, পশ্চিমে পাইকপাড়া উত্তর, পাইকপাড়া দক্ষিণ ও রূপসা উত্তর ইউনিয়ন এবং দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা। ইউনিয়নটির আয়তন ১০.৮০ বর্গকিলোমিটার। এটি ফরিদগঞ্জ উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। এখানে খাজুরিয়া বাজার ও লতিফগঞ্জ বাজার নামে দুটি বাজার রয়েছে। এলজিইডি অফিসের অসহযোগিতার কারণে রাস্তাঘাটের সঠিক তথ্য উপস্থাপন করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় গুপ্টি পশ্চিমে মাদকের ছড়াছড়ি রয়েছে বলে স্থানীয় পর্যায়ে বলা হয়েছে। অপরাধ করে সহজেই অন্য জেলায় পালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নটিতে মোট ভোটার ২১ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৮৫৭ এবং নারী ১০ হাজার ১৬৭ জন। ভোটকেন্দ্র ৯টি, অস্থায়ী কেন্দ্র ১টি এবং ভোটকক্ষ ৪০টি।

সম্ভাব্য প্রার্থীরা

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বুলবুল আহমেদ। তিনি তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ পরিবারের প্রার্থী ছিলেন। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন আবুল কালাম ভূঁইয়া, যাঁকেও আওয়ামী লীগ পরিবারের লোক হিসেবে বিবেচনা করা হতো।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান (কাজী জসিম), ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো. আসাদুজ্জামান খান (কালু)।

এ ছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস গাজী ও সৌদি আরব বিএনপি নেতা মো. তাজুল ইসলাম গাজী নির্বাচন করতে পারেন। জামায়াত সমর্থিত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শেখ মো. বেলায়েত হোসেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ