25.2 C
Bangladesh
রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#মতলব উত্তরে ৪০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, ২০ জেলে আটক#ফরিদগঞ্জে যুবলীগের সাবেক নেতা সোহেল বিন সালেহ বাবু গ্রেপ্তার#উপাদী উত্তর যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি#শাহরাস্তিতে বলশিদ আন্ত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত#ফরিদগঞ্জে মাতৃছায়া কিন্ডারগার্টেনে নজরুল বর্ষের আয়োজন#চাঁদপুর সদরে সড়কে ক্ষতিগ্রস্ত কার্পেটিং সংস্কারে ঠিকাদারকে এক সপ্তাহের সময়সীমা#ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা#শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময়

মতলব উত্তরে ৪০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, ২০ জেলে আটক

অনলাইন ডেস্ক: শনিবার (২৪ অক্টোবর) রাতে এসব তথ্য জানান মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

ইলিশের প্রজনন রক্ষায় গত ২৪ ঘণ্টায় মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স পৃথক অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি মোহনপুর ইউনিয়নের নাসিরার চর ও বাংলাবাজার মেঘনা শাখা নদীতে অভিযান চালায়। নিষিদ্ধ কারেন্টজাল, অবৈধ চায়না চাই ও মশারিজাল ব্যবহার করে মাছ শিকারের অভিযোগে ২০ জেলেকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল, ৮০ মিটার চায়না রিংজাল ও ৫০ মিটার মশারিজাল জব্দ করা হয়।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রুহুল আমিন জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের পৃথক ধারায় ছয়টি মামলা করা হয়েছে। তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে।

মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, সকালে মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় মোহনপুর ও নয়কান্দি মেঘনা উপকূলীয় এলাকার অস্থায়ী মাছের আড়তে অভিযান চালিয়ে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে বিকেলে বোরচর এলাকায় নৌ পুলিশের সহযোগিতায় আরেক অভিযানে ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং জব্দ ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ