25.2 C
Bangladesh
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#উপাদী উত্তর যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি#শাহরাস্তিতে বলশিদ আন্ত প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত#ফরিদগঞ্জে মাতৃছায়া কিন্ডারগার্টেনে নজরুল বর্ষের আয়োজন#চাঁদপুর সদরে সড়কে ক্ষতিগ্রস্ত কার্পেটিং সংস্কারে ঠিকাদারকে এক সপ্তাহের সময়সীমা#ফরিদগঞ্জের সাবেক এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা#শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ#হাজীগঞ্জে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময়#সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি#বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী

উপাদী উত্তর যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি

অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরনের শিশু পুত্রের স্মরণে মিলাদ ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। দুই মাস বয়সী পুত্র সন্তান নাবিহাল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ২৪ অক্টোবর সকালে ডিংগাভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান ও সাধারণ সম্পাদক মাসুদ রানা।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকী ও সদস্যসচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও কৃষকদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন পেশার ব্যক্তিরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ