24.4 C
Bangladesh
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় শাহরাস্তির প্রবাসী শাহ আলমের মৃত্যু#মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুর দাফন সম্পন্ন#রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন প্রক্রিয়া শুরু#চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়#সাড়ে সাত বছরে ১৪ হাজারের বেশি বই উপহার দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি#হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত#চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত#ফরিদগঞ্জে অটোরিকশাচালককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১#চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবেন মোশারফ হোসাইন#ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে ফরিদগঞ্জে ইনকিলাব মঞ্চের মার্চ ও সমাবেশ

চাঁদপুর ট্যাক্সেস বারে ঢাকা ট্যাক্সেস বারের আইনজীবীদের শুভেচ্ছা বিনিময়

অনলাইন ডেস্ক: চাঁদপুর কর আইনজীবী সমিতি (ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন)-এর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন ঢাকা ট্যাক্সেস বারের কর আইনজীবীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর কর আইনজীবী সমিতির কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর ট্যাক্সেস বারের পক্ষ থেকে ঢাকা থেকে আসা অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ হাবিবুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী খাইরুজ্জামান ঝুমুন।

সভায় কর আইনজীবীরা পেশাগত বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। পাশাপাশি পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং আইনজীবীদের পেশাগত স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নতুন সদস্য হিসেবে আটজনকে অন্তর্ভুক্ত করা হয়। তাঁরা হলেন—ঢাকা ট্যাক্সেস বারের ট্রেজারার অ্যাডভোকেট হেলাল ই আজম, সদস্য সমীর চন্দ্র সূত্রধর, রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, মো. শাহজাহান কাজী, মো. সবুজ হোসেন, মোহাম্মদ জাহিদুর রহমান, রোটারিয়ান উজ্জ্বল হোসাইন এবং রোটারিয়ান মো. আল-আমিন।

এ সময় চাঁদপুর ট্যাক্সেস বারের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক ও অর্জুন কৃষ্ণ পাল, সদস্য রকিবুল হাসান রুমন, মাহমুদুল হাসান মামুন, মো. হুমায়ূন কবির, মোহাম্মদ আবদুর রহমান, জাহিদুল ইসলাম জিকু, নাদিম ঢালী, সাগর, সেলিম, আরিফুল ইসলাম, শুভ, রবিউল ইসলাম খোকন ও জিয়াউল হকসহ সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ আয়োজনের মাধ্যমে দুই সংগঠনের আইনজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ