25.7 C
Bangladesh
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রাজনৈতিক ত্যাগ ও অতীতের নির্বাচনী সাফল্য নিয়ে আলোচনায় স্বপন মাহমুদ#অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা#মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: এমপি মানিক#চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য মডেল: এমপি মানিক#মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা

স্টাফ রিপোর্টার: চাঁদপুরে অসুস্থ আবু তাহের ঢালী (৬২)-এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে গনি-আয়েশা ফাউন্ডেশন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে শহরের আঃ করিম পাটোয়ারী সড়কে অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে এসহায়তা প্রদান করা হয়। ফাউন্ডেশনের সভাপতি শাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক হোসনে আরা ও সদস্য আ: কুদ্দুছ মুন্সী তাঁর পরিবারের হাতে সহায়তার অর্থ তুলে দেন।

অসুস্থ আবু তাহের ঢালীর পক্ষে তাঁর ছেলে শাহাদাত হোসেন সাজু (দক্ষিণ দাসাদী, বাবুরহাট) এ অর্থ গ্রহণ করেন।
পারিবারিক সূত্র জানায়, আবু তাহের ঢালী দীর্ঘদিন ধরে ঢাকায় কিডনি, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন। তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনে সহযোগিতা চেয়ে তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে ফাউন্ডেশনের কাছে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশন তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, গনি-আয়েশা ফাউন্ডেশন ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, বয়স্ক , বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং গৃহহীন, অসহায়, দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং প্রাথমিক বৃত্তি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ