20.6 C
Bangladesh
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#উৎসবমুখর পরিবেশে জনতা বাজার প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত#শাহমাহমুদপুরে বাকের খন্দকারের ব্যাপক গণসংযোগ, ভোটারদের মধ্যে উচ্ছ্বাস#রাজনৈতিক ত্যাগ ও অতীতের নির্বাচনী সাফল্য নিয়ে আলোচনায় স্বপন মাহমুদ#অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা#মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: এমপি মানিক#চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য মডেল: এমপি মানিক#মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ

উৎসবমুখর পরিবেশে জনতা বাজার প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে জনতা বাজার প্রিমিয়ার লিগ (জেপিএল) সিজন-১-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা। উত্তেজনাপূর্ণ ফাইনালে তেলীরমোড় একাদশকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আলগী বাজার খেলাঘর। অন্যদিকে ২ গোল করে রানার্সআপ হয়েছে তেলীরমোড় একাদশ।

হাজারো ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি পরিণত হয় এক আনন্দঘন ক্রীড়া মিলনমেলায়। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুম বিল্লাহ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ বিল্লাল হোসেন সোহাগ পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জসিম উদ্দিন রনি, হাইমচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ তানভির গাজী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়েজ আহমেদ। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা বাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ সুমন খান।

আয়োজকরা জানান, টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত খেলোয়াড়, আয়োজক কমিটি, রেফারি ও সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় সফলভাবে আয়োজনটি সম্পন্ন হয়েছে। বিশেষ করে মাঠে হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি খেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।

খেলা শেষে চ্যাম্পিয়ন আলগী বাজার খেলাঘর ও রানার্সআপ তেলীরমোড় একাদশকে অভিনন্দন জানানো হয়। পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন ও সফল সমাপ্তিতে সহযোগিতাকারী সবাইকে জনতা বাজার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ