26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুর অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো একই পথে হাঁটছে। এভাবে চললে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে—তিনি হেলিকপ্টারে নাকি অন্য কোনোভাবে দেশ ছেড়ে পালাবেন। বিরোধী দলের দাবি না মানলে সব দফা এক দফা দাবিতে এসে ঠেকবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সারা দেশে লংমার্চের পক্ষে ঐতিহাসিক গণজোয়ার শুরু হয়েছে। সেই গণজোয়ার প্রতিরোধে গতকাল রাত থেকে বিভিন্ন রাস্তা ও সড়কে তাঁদের এবং ১১ দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লংমার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ