26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

শাহরাস্তির নিজমেহার ঋষিবাড়ীতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তির নিজমেহার ঋষিবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টায় নিজমেহার ঋষিবাড়ীতে এ পূজার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শাহরাস্তি পৌর মেয়র প্রার্থী আকতার হোসেন পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান রাজু।

প্রধান অতিথির বক্তব্যে আকতার হোসেন পাটোয়ারী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তিনি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে বলেন, সব ধর্মের মানুষ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। বিশ্বকর্মা পূজাও আনন্দ, উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হোক—এটাই প্রত্যাশা।

তিনি বিশ্বকর্মা পূজা উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমেদ, ঋষি বাড়ি হরি মন্দিরের সভাপতি জহল্লাল ঋষি, পূজা কমিটির সভাপতি নিতীশ ঋষি ও দীপেন ঋষি।

আয়োজকদের ভাষ্য, ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয়। এ আয়োজনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ