26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

চাঁদপুরে বন্ধুমহল ফাউন্ডেশনের ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক: ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় তরপুরচন্ডী ইউনিয়নের ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বন্ধুমহল ফাউন্ডেশনের ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, অনলাইন আসক্তি, কিশোর গ্যাং ও অপরাধমূলক মানসিকতা থেকে দূরে রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়তে ক্রীড়া চর্চার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম পিন্টু, তরপুরচন্ডী জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন খন্দকার, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা সরদার রফিকুল ইসলাম, আলমগীর হোসেন বন্দুকশী, তরপুরচন্ডী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ কামাল সরদার ও শফিউদ্দিন বন্দুকশীসহ অনেকে।

উদ্বোধনী ম্যাচে ঈগল স্পোর্টিং ক্লাব ও একুশে স্পোর্টিং ক্লাব অংশ নেয়। এবারের ফুটসাল ফুটবল টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

তরপুরচন্ডী বন্ধুমহল ফাউন্ডেশনের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সার্বিক পরিচালনায় রয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন গাজীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ