29.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

মুন্সিরহাট-বহরী সড়কে বেহাল দশা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা

অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার থেকে বহরী এয়ারপোর্ট হয়ে বহরী আড়ং বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১৬ বছর আগে সড়কটি প্রথম পাকা করা হয়। আট বছর আগে একবার সংস্কার করা হলেও কিছুদিন পরই পিচ ও ইট-সুরকি উঠে গিয়ে সড়কজুড়ে বড় বড় খানাখন্দ তৈরি হয়। বর্তমানে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সড়কের দুরবস্থায় জরুরি চিকিৎসাপ্রার্থী রোগী, গর্ভবতী মা এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় ৬ থেকে ৭টি গ্রামের মানুষকে উপজেলা ও জেলা সদরে যাতায়াতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বহরী আড়ং বাজারের ব্যবসায়ী রুহুল আমিন বকাউল এবং স্থানীয় বাসিন্দা সুরুজ, বারেক, রিপন ও সোবহান জানান, গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে অবহেলিত অবস্থায় রয়েছে। বাজারে পণ্য আনা-নেওয়ায় ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয় ও কষ্ট হচ্ছে। জনস্বার্থে সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান তারা।

মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, সড়কটির বর্তমান পরিস্থিতির খোঁজখবর নিয়ে সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে। দ্রুত সড়কটি সংস্কারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ