25.8 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

কচুয়ায় সাংবাদিক ও শিশু কন্যার ওপর হামলার অভিযোগ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় ধর্ষণের অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাসির উদ্দিন ও তার শিশু কন্যা সাফা মারওয়ার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দনপুর পশ্চিম বাজারে ইব্রাহিমের দোকানের সামনে ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক নাসির উদ্দিনকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, গত ৩ জুলাই কচুয়া উপজেলার পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারী বাড়িতে সুমন পাটোয়ারী নামে এক যুবকের বিরুদ্ধে তার ভাতিজিকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর সুমন পাটোয়ারী এলাকা ছেড়ে চলে যান বলে স্থানীয়রা জানান। এ বিষয়ে সাংবাদিক নাসির উদ্দিনসহ অন্যরা সংবাদ প্রকাশ করেন।

অভিযোগ করা হয়েছে, ওই সংবাদ প্রকাশের জেরে সোমবার সন্ধ্যায় নন্দনপুর পশ্চিম বাজার এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় নাসির উদ্দিনের পথরোধ করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও চ্যানেল এস-এর কচুয়া উপজেলা প্রতিনিধি।

অভিযোগ রয়েছে, এ সময় সুমন পাটোয়ারীসহ কয়েকজন তার ওপর হামলা চালান। হামলার একপর্যায়ে সাংবাদিক নাসির উদ্দিন ও তার সঙ্গে থাকা শিশু কন্যা আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইন অনুযায়ী শাস্তির দাবি জানান।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সাংবাদিক নাসির উদ্দিনের ওপর হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক নাসির উদ্দিনের পরিবারের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ