25.8 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

বারিধারায় ফুটপাতে বিশ্রামরত নির্মাণশ্রমিককে প্রাইভেটকারচাপা, নিহত ১

অনলাইন ডেস্ক: রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে বিশ্রামরত এক নির্মাণশ্রমিককে দ্রুতগতির একটি প্রাইভেটকার চাপা দিয়েছে। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত মেহেদী হাসানের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কালো রঙের একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে ফুটপাতে বিশ্রামরত মেহেদী হাসানকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন গাড়ির নিচ থেকে তার রক্তাক্ত দেহ বের করেন। এ সময় স্থানীয়রা গাড়িতে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, কাজের ফাঁকে ফুটপাতে বসে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় মেহেদীর মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে আটক কিশোরটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তার ছেলে। প্রাইভেটকারটি তার পরিবারের বলে জানানো হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। গাড়িটি একজন চালাচ্ছিলেন বলে জানা গেছে; তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তি বেরিয়ে আসেন। চালকের পাশ থেকে কালো টিশার্ট পরা এক কিশোর এবং অপর পাশ থেকে শার্ট পরা এক মধ্যবয়সী ব্যক্তি নামেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা গাড়িটির পাশে যান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ