26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৮ সালের কমিটি গঠন

অনলাইন ডেস্ক: হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২০২৮ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার আরিফ এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জহির হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সমিতির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন সংগঠনের সদস্য মুনাব্বর হোসেন সুমন। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সিফাত। সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় সদস্যদের মধ্যে সংগঠনের লোগো সংবলিত টি-শার্ট ও কোট পিন বিতরণ করা হয়। পরে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, সংগঠনের আজীবন সদস্য মো. মোস্তফা কামাল (সুমন) এবং ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ।

নতুন কমিটি গঠনের কার্যক্রম পরিচালনার জন্য সদস্যদের মতামতের ভিত্তিতে তিন সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় জহিরুল ইসলাম লিটনকে। সদস্যসচিব হন এস এম চিশতি এবং সদস্য হন হাবিবুর রহমান।

মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হয়। সভাপতি পদে দুজন প্রার্থী থাকলেও একজন প্রার্থিতা প্রত্যাহার করে নিলে খালেকুজ্জামান শামীম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন খন্দকার আরিফ। সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী থাকায় টোকেন পদ্ধতিতে ভোট নেওয়া হয়। এতে জহির হোসেন নির্বাচিত হন।

নতুন কমিটির অন্য পদে যারা

সহসভাপতি হয়েছেন মোহাম্মদ হাবীব উল্ল্যাহ ও এম আলী মজিব। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রেজাউল করিম নয়ন ও শাখাওয়াত হোসেন শামীম। অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সুজন দাস, প্রচার সম্পাদক হুমায়ন কবির এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন নূর মোহাম্মদ পাটওয়ারী।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন জহিরুল ইসলাম লিটন, এস এম চিশতি, হাবিবুর রহমান, কামরুজ্জামান টুটুল, সাইফুল ইসলাম সিফাত, মেহেদী হাছান, পাপ্পু মাহমুদ, মোহাম্মদ কামাল হোসেন, জহিরুল ইসলাম জয় ও মুনছুর আহমেদ বিপ্লব।

নতুন কমিটির নেতারা সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ