25.7 C
Bangladesh
শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#চাঁদপুর স্টেডিয়ামে ফকিরাপুলকে ৩-২ গোলে হারিয়ে রহমতগঞ্জের নাটকীয় জয়#মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল#কচুয়ায় ৪৮ বছরের খতিবকে বিদায় সংবর্ধনা#মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ#বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি#শাহরুখের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ রাশমিকার#পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ#চাঁদপুর শহরে আরএস টাওয়ারের অবৈধ বর্ধিত অংশ অপসারণ করা হয়নি#চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড#রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট ফের স্থগিত করল বিমান

মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক: চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জিএম ফজলুল হক এমপির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন তাঁর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ব্যারিস্টার জিয়াউল হক জিকো।

শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার ১৪ নম্বর আশিকাটি ইউনিয়নসংলগ্ন নিজ বাড়ির মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ব্যারিস্টার জিয়াউল হক জিকো তাঁর মরহুম বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সুস্থতা, শান্তি ও কল্যাণ এবং দেশের মানুষের সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হানিফা। এতে স্থানীয় এলাকাবাসীসহ দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা অংশ নেন। মাহফিলে মরহুম জিএম ফজলুল হক এমপির জীবনের বিভিন্ন স্মৃতি স্মরণ করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অনেকে তাঁর কবর জিয়ারত করেন।

মোনাজাতে মরহুমের জন্য ক্ষমা ও জান্নাতুল ফেরদৌস কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং সবার সুস্থতা ও নিরাপত্তা প্রার্থনা করা হয়।

জিএম ফজলুল হক এমপি চাঁদপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত ব্যক্তি ছিলেন। পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা এ মাহফিলের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ