29.4 C
Bangladesh
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#প্রত্যেক ইউনিয়নে একটি করে পাঠাগার হবে: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান#সভাপতি-সম্পাদক প্রার্থী হতে ৩০ অক্টোবরের মধ্যে পদত্যাগ জমা দেওয়ার আহ্বান#গুপ্টি পশ্চিম ইউনিয়নে নির্বাচনী মাঠে আছেন যাঁরা#ফরিদগঞ্জে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারী সাময়িক বরখাস্ত#কচুয়ায় মৎস্য প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, ভাই আহত#মসজিদের বিদায়ী খতিবের প্রতি এমন সম্মান প্রশংসাব্যঞ্জক#রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন#ফরিদগঞ্জে গ্রামীণ সড়ক নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণী কর্মশালা#জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী#ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব, ২ নম্বর সংকেত

কচুয়ায় মৎস্য প্রজেক্টে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু, ভাই আহত

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় মাছের প্রজেক্টে খাবার দিতে গিয়ে আকস্মিকভাবে বিদ্যুতায়িত হয়ে আলাউদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আপন ছোট ভাই আরিফ হোসেন (২২) গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মিয়ার বাজারের তালতলী এলাকায় মহিন উদ্দিনের পরিচালিত একটি মৎস্য প্রজেক্টে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন ও আরিফ হোসেন ওই মৎস্য প্রজেক্টে শ্রমিক হিসেবে কাজ করতেন। বিকেলে মাছের খাবার দিতে গিয়ে তারা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে দুজনই বিদ্যুতায়িত হন।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ হোসেনকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়া হয়।

নিহত আলাউদ্দিন ও আহত আরিফ হোসেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর কালির খামার মিয়াবাড়ি এলাকার বাসিন্দা মো. আনোয়ারুল ইসলামের ছেলে। তারা কচুয়া উপজেলার হারিচাইল গ্রামের বাসিন্দা মো. মহিন উদ্দিনের পরিচালিত মৎস্য প্রজেক্টে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ