33.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#ইব্রাহিম চৌধুরীকে নিয়ে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের মতবিনিময়#চাঁদপুর-হাইমচর সড়কের অসমাপ্ত সংস্কারকাজ দ্রুত শেষের দাবি#যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার

বাসের চাকায় প্রাণ গেল চাঁদপুরের তিশার

অনলাইন ডেস্ক: রাজধানীর সড়কে বাসের বেপরোয়া গতির বলি হলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিশা (৩১)। বুধবার সন্ধ্যায় বনশ্রী জি-ব্লক মেইন রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর এই প্রাণহানির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে যাওয়ার সময় পেছন থেকে পড়ে যান তিশা। এ সময় দুটি বাসের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তাসপিয়া আহমেদ তিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি চাঁদপুরের বিশিষ্ট রোটারিয়ান ও চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান সফিউদ্দিন আহমেদের কন্যা। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রমজান পরিবহনের একটি বাসসহ মোট দুটি বাস জব্দ করেছে পুলিশ। বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসআই অনয় চন্দ্র পাল।

সহকর্মীর মৃত্যুতে শিক্ষক সমাজসহ বিভিন্ন মহলে শোক নেমে এসেছে। নিহতের সহকর্মীরা ঘাতক বাসের চালক, হেলপার ও বাস মালিকের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ