26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

মতলব দক্ষিণে খালেদা জিয়ার স্মরণে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল

অনলাইন ডেস্ক: ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপির মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নায়েরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল শাহদাত হোসেন আদিল। বক্তব্যে তিনি বলেন, মাদককে সমাজ থেকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই এ খেলার আয়োজন করা হয়েছে; তা না হলে আয়োজনটি সার্থক হবে না।

শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির মো. আবু ইউসুফ বৈদ্য। প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন কুয়েত প্রবাসী, দানবীর ও সমাজসেবক জিসান আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী ও সমাজসেবক মো. হোসেন প্রধান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক নাজির হোসেন প্রধান, আশ্বিনপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ইয়াছিন মাস্টার ও ইমরান মাস্টার এবং সমাজসেবক জহিরুল ইসলাম গাজী।

খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. ইকবাল হোসেন বৈদ্য, সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী এবং ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. কাইয়ুম হোসেন।

ফাইনালে ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি

সেমিফাইনালে মুখোমুখি হয় হাজীগঞ্জ উপজেলার টোরাঘর ফুটবল একাডেমি ও ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রথমার্ধে ১-০ গোলে টোরাঘর ফুটবল একাডেমিকে হারিয়ে ইলেটগঞ্জ বাদল রায় ফুটবল একাডেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ