25.8 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: মমিনুল হক এমপি

অনলাইন ডেস্ক: চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মো. মমিনুল হকের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ খ্রিষ্টাব্দের কার্যকরী কমিটির সদস্যরা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে নবাগত সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর নেতৃত্বে সাংসদের স্থানীয় অফিস কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় হাজীগঞ্জ উপজেলার মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ড্রেজার, নদী ও খাল খননসহ বিভিন্ন সমস্যা, সেগুলোর সমাধান ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া হাজীগঞ্জ বাজারের ব্যবসা, যানজট, হকার সমস্যা, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, উন্নয়ন, সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ও উঠে আসে।

সভায় মো. মমিনুল হক এমপি হাজীগঞ্জ-শাহরাস্তির সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা জানান। তিনি বলেন, রাজনৈতিক সমর্থন বা ব্যক্তিগত মতাদর্শের পরিবর্তে পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতা সাংবাদিকতার ক্ষেত্রে প্রধান হওয়া উচিত।

নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি সংবাদকর্মীর পরিচয়ে ড্রেজারসহ অপরাধমূলক কার্যক্রমে জড়িতদের সতর্ক করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, অপকর্ম বা অপরাধে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মমিনুল হক বলেন, প্রথমে নিজের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরপর অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, সে প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।

সভায় প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, হাবিবুর রহমান, সদস্য সচিব এসএম চিশতি, গাজী সালাউদ্দিন, কার্যকরী কমিটির সহসাধারণ সম্পাদক মো. মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাসান মাহমুদ ও এনায়েত মজুমদার বক্তব্য দেন।

এ সময় কার্যকরী কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মিরাজ মুন্সী, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ