অনলাইন ডেস্ক: চাঁদপুর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা ইসলাম হিফযুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলামের সহধর্মিণীর মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর শহরের (দঃ) গুনরাজদী বায়তুন নূর জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ নাইমুর রহমান। পরে মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার সভাপতি মাওলানা নুরুর রহমান মাদানী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে আনোয়ারা ইসলাম সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি ও মরহুমার বড় ছেলে মোঃ আসাদুজ্জামান সুজন তাঁর মা-বাবাসহ সব কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে ট্রাস্ট পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় মুসল্লি ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
আসাদুজ্জামান সুজন বলেন, তাঁর বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসার উন্নয়নে প্রয়োজনীয় কাজ তিনি করে যাবেন। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে মসজিদের দ্বিতীয় তলার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় তলার কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ জন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
দোয়া ও মোনাজাতে বায়তুন নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, আনোয়ারা ইসলাম হিফযুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবদুল কাদের, মসজিদ ও মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম টিপুসহ মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়ার মাহফিলে এলাকার শত শত মানুষ অংশ নেন। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।




