29.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক: চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সদর থানাধীন আশিকাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি মোঃ দিদার মাল (৩৮)। তিনি আশিকাটি (মাল বাড়ী), ১নং ওয়ার্ড, ২নং আশিকাটি ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুরের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিদার মালের বসতবাড়ির দক্ষিণ পাশে কুমিল্লা-চাঁদপুর সড়কের ফুটপাতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা মিথাইল অ্যামফিটামিনযুক্ত গোলাপি রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার ওজন ৫ গ্রাম।

এ ঘটনায় পরিদর্শক মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ