25.8 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

দীর্ঘ ১৩ বছর পর ফরিদগঞ্জ গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির ভোট গ্রহণ সম্পন্ন

অনলাইন ডেস্ক: দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির পরিচালনা নির্বাচন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। বাজারের মোট ২৯০ জন ভোটারের মধ্যে ২৮৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেন।

নির্বাচিত হলেন যারা

সভাপতি পদে মজিবুর রহমান পাঠান এবং সাধারণ সম্পাদক পদে শরীফ হোসেন আজাদ বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি পদে সাহাবুদ্দিন পাঠান, সাংগঠনিক সম্পাদক পদে তারেক মিজি, কোষাধ্যক্ষ পদে আইয়ুব আলী আনসারী এবং প্রচার সম্পাদক পদে মো. ইউনুছ খান নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সম্পাদক পদে মো. বিল্লাল, সহ-কোষাধ্যক্ষ পদে সাহেদ আলম, দপ্তর সম্পাদক পদে ওসমান হোসেন এবং নির্বাহী সদস্য পদে মো. বাহা উদ্দিন, মাসুদ আলম ও মো. মিজানুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রিজাইডিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা শেষে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হয়।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন আহমেদ রাজন বলেন, দীর্ঘ ১৩ বছর পর গাজীপুর বাজারের ব্যবসায়ীদের প্রতীক্ষার অবসান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় নির্বাচনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। তিনি বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীকে অভিনন্দন জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ