25.8 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

মতলব উত্তরের তরুণ শিল্পী শান্তর আন্তর্জাতিক অর্জন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের তরুণ চিত্রশিল্পী নাইমুর রহমান শান্ত আন্তর্জাতিক অঙ্গনে দুটি সম্মাননা অর্জন করেছেন। তিনি Artistic Shanto-এর প্রতিষ্ঠাতা।

পিতা আবু সুফিয়ান ও মাতা মাকছুদা বেগমের সন্তান শান্তর বাড়ি মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রামের প্রধানীয়া বাড়িতে।

শান্ত জানান, আন্তর্জাতিক শিল্পচর্চায় স্বীকৃতি হিসেবে তিনি KPR International Best Artist Award 2026 অর্জন করেছেন। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা দেওয়া হবে।

এর আগে ১১ আগস্ট ২০২৬ মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত আন্তর্জাতিক আর্ট এক্সিবিশনে অংশ নিয়ে তিনি International Best Artist Certificate অর্জন করেন। প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় Fenaaru Afaas Hall, Sabudheriyaa, Magu Road, Male, Maldives-এ।

নাইমুর রহমান শান্ত দীর্ঘদিন ধরে ক্যানভাস আর্ট, পোর্ট্রেট, অ্যাক্রিলিক আর্ট, ক্যালিগ্রাফি ও প্যাস্টেল আর্টসহ বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। তরুণদের শিল্পচর্চায় উৎসাহিত করতে তিনি Artistic Shanto নামে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করছেন।

শান্ত বলেন, চাঁদপুরের একজন তরুণ শিল্পী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পাওয়া তার জন্য আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আরও বড় পরিসরে কাজ করতে চান তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ