25.8 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা হয়।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সকাল থেকেই অপ্রতিমকে শেষ বিদায় জানাতে বিশ্ববিদ্যালয় মাঠে মানুষের সমাগম হয়। স্বজন, শিক্ষক ও সহপাঠীদের অশ্রুসজল উপস্থিতিতে সেখানে শোকের পরিবেশ সৃষ্টি হয়।

জানাজার আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম অপ্রতিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি অপ্রতিম হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, অপ্রতিম তার একমাত্র সন্তান ছিল। কুমিল্লার মানুষ তাকে নিজেদের সন্তানের মতো ভালোবাসতেন উল্লেখ করে তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া চান এবং অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।

ড. নাহিদা বেগমের সহকর্মী অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী অপ্রতিমকে নিষ্পাপ শিশু হিসেবে উল্লেখ করে তার আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া চান।

বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা শেষে অপ্রতিমের লাশ কুমিল্লার গন্ধমতি ঈদগাহ মাঠে নেওয়া হয়। সেখানে সকাল ১১টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে অপ্রতিমের লাশ উদ্ধার করা হয়। এর আগের দিন শুক্রবার বিকেলে কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে শনিবার রাত ৮টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ