26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

চাঁদপুরে ইউপি কার্যালয়ে হামলা-লুটপাট মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ। এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ডিবি পুলিশ কামাল হাজীকে গ্রেপ্তার করে সদর মডেল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় ২৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এজাহারে অভিযোগ করা হয়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজীর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জনের একটি দল ইউনিয়ন পরিষদে অনধিকার প্রবেশ করে। তাদের হাতে রামদা, ছেনি, লোহার রড, জিআই পাইপ, শাবল, কুড়াল ও হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ইউনিয়ন পরিষদের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল ভাঙচুর করে। পরে কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা, প্রজেক্টর সেট, আলমিরা, প্রিন্টার, লেমিনেটিং মেশিন ও ফটোকপি মেশিনসহ ৩৭ ধরনের মূল্যবান মালামাল নিয়ে যায়।

ওসি ফয়েজ আহমেদ বলেন, কামাল হাজীর বিরুদ্ধে থাকা মামলাগুলো পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরপর তাকে আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ