29.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

চাঁদ বক্স পাটওয়ারীর পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত

অনলাইন ডেস্ক: জানাজা ও দাফন শেষে বাসায় ফেরার পথে মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় চাঁদ বক্স পাটওয়ারীর পরিবারের তিন সদস্য ও প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। ঘটনাস্থলেই মারা যান মামী, খালা ও খালু এবং চালক। আরেক খালা মুমূর্ষু অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

চাঁদপুর শহরের নতুন বাজার জেএম সেনগুপ্ত রোড এলাকার বিশিষ্ট ব্যক্তি মরহুম চাঁদ বক্স পাটওয়ারীর পরিবারে এ ঘটনা ঘটেছে।

চাঁদ বক্স পাটওয়ারীর মেয়ের ঘরের নাতনি এবং চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র লায়লা হাসান চৌধুরী ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইন্তেকাল করেন। ওই দিন বাদ আসর পুরানবাজার চৌধুরী বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা, দাফন ও দোয়া শেষে স্বজনেরা নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।

শনিবার চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে প্রাইভেটকারে রওনা হন চাঁদ বক্স পাটওয়ারীর মেজো ছেলে ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মরহুম মিজানুর রহমান রতন পাটওয়ারীর স্ত্রী জামেনা বেগম, চাঁদ বক্স পাটওয়ারীর মেয়ে শামীমা আরা চম্পা, তাঁর স্বামী মো. বজলুর রহমান লিটন এবং আরেক মেয়ে সাবিহা আক্তার।

বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া থানা এলাকার ভবেরচরে দ্রুতগামী একটি বাসের সঙ্গে তাঁদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই জামেনা বেগম, শামীমা আরা চম্পা, বজলুর রহমান লিটন ও গাড়িচালক মারা যান। সাবিহা আক্তারকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তিনি আজগর আলী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

চাঁদ বক্স পাটওয়ারী ৭০ থেকে ৯০ দশক পর্যন্ত চাঁদপুর শহরে পরিচিত ছিলেন। তিনি চাঁদপুর বারের আইনজীবী এবং চাঁদপুর মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর ঘটনায় চাঁদপুরের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ