29.3 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

বাবরের উদ্যোগে ওমরাহ পালনে যাচ্ছেন ৪৭ বিএনপি নেতা

অনলাইন ডেস্ক: নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৪৭ জন নেতাকর্মী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের বিশেষ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে তারা এ পবিত্র ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার রাতে ৪৭ সদস্যের এই ওমরাহ কাফেলা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।

লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী জানান, বাবরের অর্থায়নে মোহনগঞ্জ উপজেলার ১৮ জন, মদন উপজেলার ১৭ জন, খালিয়াজুরী উপজেলার ১১ জন এবং তিনি নিজে—মোট ৪৭ জনের ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, বাবর নিজে এই কাফেলার সঙ্গে যাচ্ছেন না। নির্বাচনি এলাকার নেতৃবৃন্দ যাতে ধর্মীয় অনুশাসনে নিজেদের পরিচালিত করেন, সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

যারা যাচ্ছেন

মোহনগঞ্জ উপজেলা থেকে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের ১৮ জন, মদন উপজেলা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও ওলামা দলের ১৭ জন এবং খালিয়াজুরী উপজেলা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১১ জন এই দলে রয়েছেন। এছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও কাফেলার সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন বলেন, এতজন নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠানোর উদ্যোগের মাধ্যমে বাবর তার মহৎ মানসিকতার পরিচয় দিয়েছেন।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েনও বাবরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ