25.8 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

হাজীগঞ্জ পৌর ১০ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যের কমিটি অনুমোদন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি হাজীগঞ্জ পৌর বিএনপি কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে মো. সেলিম মিয়াকে সভাপতি এবং মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মো. বকুল মিয়া সিনিয়র সহ-সভাপতি এবং মো. হুমায়ুন কবির, মো. আবুল বাসার, মো. খোকন মিয়া ও মো. আমিন কাজী সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন।

মো. খোরশেদ আলম, মো. শাহ আলম ও মো. দেলোয়ার হাওলাদারকে যুগ্ম সম্পাদক এবং মো. সুমন মিয়াকে কোষাধ্যক্ষ করা হয়েছে। মো. ইয়াছিন হাওলাদার সাংগঠনিক সম্পাদক, মো. আজাদ জমদ্দার সহ-সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট সাজ্জাদুল বোরহান হৃদয় দপ্তর সম্পাদক এবং মো. মনির হোসেন প্রচার সম্পাদক হয়েছেন।

কমিটিতে বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদক ও সহ-সম্পাদক পদে আরও কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. আনু মিয়া কয়াল, মহিলা বিষয়ক সম্পাদক মোসা. আমেনা বেগম, কৃষিবিষয়ক সম্পাদক মো. সুরুজ মিয়া, যুববিষয়ক সম্পাদক মো. জহির মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক নয়ন মোল্লা, শ্রমবিষয়ক সম্পাদক মো. ইউছুফ ছৈয়াল এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক শাহ আলম।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক মো. কামাল মিয়া মুদি, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. মাহবুল আলম, ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক মো. সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. আরজিন হোসেন দিনার, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল, স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক মো. শরিফ হোসেন এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. বিল্লাল মিয়া দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সহ-কোষাধ্যক্ষ, সহ-দপ্তর, সহ-প্রচার, সহ-মুক্তিযুদ্ধবিষয়ক, সহ-মহিলা বিষয়ক, সহ-যুববিষয়ক, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক ও সহ-ছাত্রবিষয়ক পদেও দায়িত্ব দেওয়া হয়েছে। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. খোরশেদ আলম ভূট্টো, মো. এমরান হোসেন, মো. মোস্তফা মজুমদার সুমন, মো. হেলু মেম্বারসহ আরও অনেকে।

পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন কমিটির মাধ্যমে ১০ নম্বর ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ