26.9 C
Bangladesh
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#রাজনৈতিক ত্যাগ ও অতীতের নির্বাচনী সাফল্য নিয়ে আলোচনায় স্বপন মাহমুদ#অসুস্থ আবু তাহের ঢালীকে গনি-আয়েশা ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা#মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও সংস্কৃতির বিকল্প নেই: এমপি মানিক#চাঁদপুর প্রেস ক্লাব বাংলাদেশের জন্য মডেল: এমপি মানিক#মতলবের পূর্ব ধলাইতলী দাখিল মাদ্রাসার সভাপতি হলেন এডভোকেট মনির হোসেন#হাজীগঞ্জে বিএমে সেরা সরকারি মডেল পাইলট, আলিমে জিপিএ-৫ আহমাদিয়া মাদ্রাসায়#শাহরাস্তিতে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি অকৃতকার্য#হাইমচরে জিপিএ-৫ পেলেন ৩ শিক্ষার্থী, পাসের হার ৩৯.৮৩ শতাংশ#হাজীগঞ্জে এইচএসসি ভোকেশনালে পাসের হার ৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ জন#কচুয়ায় জিপিএ-৫ পাওয়া মাইসার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা

প্রচার সম্পাদক পদে সাংবাদিক মাহফুজ মল্লিকের মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক: মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক মাহফুজ মল্লিক। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম. মুহসিনের কাছে মতলব বাজারের ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। মাহফুজ মল্লিক মাহফুজ ডিজিটাল প্রিন্ট সেন্টারের স্বত্বাধিকারী।

এ সময় উপস্থিত ছিলেন মতলব বাজারের ব্যবসায়ী ও ঠিকাদার এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক জহির, উপজেলা অটো গাড়ি মালিক সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, ব্যবসায়ী ও কৃষক দল নেতা তাফাজ্জল পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন পাটোয়ারী, ব্যবসায়ী ও বিএনপি নেতা সফিক মল্লিক এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানসহ অনেকে।

মাহফুজ মল্লিক বলেন, আগামী ১০ অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যেও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে বলে তিনি জানান।

তার ভাষ্য, মতলব বাজার ও ব্যবসায়ীদের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন—এমন যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করে ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ভোটার ও সাধারণ ব্যবসায়ীদের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ