26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

কচুয়া-সাচার-গৌরীপুর সড়কে স্ট্রিট লাইটের বাল্ব চুরি, আতঙ্কে পথচারী-যানবাহন চালক

অনলাইন ডেস্ক: চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের বিভিন্ন স্থানে স্থাপন করা স্ট্রিট লাইটের বাল্ব চুরি হয়ে যাওয়ায় রাতে অন্ধকারে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। এতে সড়কটিতে চুরি-ছিনতাই ও ডাকাতির আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৮-৯ বছর আগে কচুয়া থেকে বারৈয়ারা পর্যন্ত সড়কের দুই পাশে চুরি-ডাকাতি প্রতিরোধ এবং রাতে পথচারী ও যানবাহন চলাচল নিরাপদ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্ট্রিট লাইট স্থাপন করা হয়। দীর্ঘদিন এসব লাইট সড়কে আলো দিয়ে আসছিল।

তবে গত ৩-৪ দিন ধরে সড়কের বিভিন্ন স্থানে স্ট্রিট লাইটে আলো জ্বলছে না। বিশেষ করে চাঁংপুর শিমুলতলী মোড় থেকে বাতাপুকুরিয়া পর্যন্ত স্থাপিত ১০টি লাইটের মধ্যে ৮টির বাল্বের মাথা ভেঙে কে বা কারা চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। এতে সন্ধ্যার পর সড়কের একটি অংশ অন্ধকারে ডুবে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, লাইটগুলো সচল থাকায় রাতে চলাচলকারী মানুষ কিছুটা নিরাপত্তাবোধ করতেন। বর্তমানে বাল্ব চুরি হয়ে যাওয়ায় ওই অংশে চুরি, ছিনতাই কিংবা ডাকাতির আশঙ্কা তৈরি হয়েছে। অন্ধকারের কারণে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালকদেরও সমস্যায় পড়তে হচ্ছে বলে তারা জানান।

এলাকাবাসী দ্রুত চুরি যাওয়া বাল্ব প্রতিস্থাপন করে লাইটগুলো সচল করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি সম্পদ চুরি বা নষ্ট করার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

বিতারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজ-খবর নিয়ে স্ট্রিট লাইটগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ