26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

নারায়ণপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস সম্পন্ন

অনলাইন ডেস্ক: মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে কলেজের ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের তত্ত্বাবধানে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় জাতীয় সংগীত পরিবেশন, কলেজের প্রসপেক্টাস বিতরণ, শিক্ষকদের পরিচয় পর্ব এবং ইংরেজি ও বাংলায় বক্তব্য উপস্থাপন করা হয়।

দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির হিতৈষী সদস্য ও নারায়ণপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ গভর্নিং বডির দাতা সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি মো. মিজানুর রহমান সরকার, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রানা প্রধান এবং কলেজের সহকারী অধ্যাপক রণজিৎ বসু ও ড. এ.এফ.এম. সাঈফুর রহমান ভূঁইয়া। বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়।

একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের রোল কল করে ক্লাসের উদ্বোধন ঘোষণা করেন উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন। ২০২৪ ও ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত তিনজন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অতিথিরা নবাগত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ