26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাইমচরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের হাইমচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হাইমচর উপজেলা সদর আলগী বাজারে বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়।

এর আগে বিকেল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনগুলোর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। পরে যৌথভাবে বিক্ষোভ মিছিলটি আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

মিছিলে যুবদলের নেতাকর্মীদের নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান আখন। স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজান ভূইয়া ও সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজির নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরাও অংশ নেন। ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. মিলাদ মাঝি, সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর গাজী, গোলাম রাব্বানী শামীম ও ফয়েজ আহমেদের পৃথক নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হন। আয়োজকদের দাবি, ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মী এতে অংশ নেন।

‘অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে প্রতিহত করা হবে’

উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, সহ-সভাপতি মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী ও আব্দুল কুদ্দুস মেহনতী।

মাজহারুল ইসলাম শফিক বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন হামলা, মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। তিনি বলেন, কোনো মহল নৈরাজ্য, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপির আন্দোলন শান্তিপূর্ণ ও জনগণকেন্দ্রিক হবে এবং কোনো উসকানিতে নেতাকর্মীদের পা দেওয়া যাবে না। হাইমচরে নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দেখা গেলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন।

বক্তারা আরও বলেন, হাইমচরে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, দখলদারিত্ব বা রাজনৈতিক সহিংসতার স্থান হবে না।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ