26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খালেকুজ্জামান শামীম, হাটিলা টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, হাজীগঞ্জ মডেল কলেজের শিক্ষক রাশেদ গাজী, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছাদেক এবং শহীদ আল্লামা ফারুকী (রহ.) মেধা বৃত্তি ফাউন্ডেশনের পরিচালক হাছান জুলহাস।

এ সময় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি জামাল হোসেন ও সামছুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল, নির্বাহী সম্পাদক এমরান হোসেন সুমনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহ জোগাবে।

অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ