26.2 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_imgspot_img

সংবাদ শিরোনাম
#‘সাব্বু আলী’: ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়#চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন#ফরিদগঞ্জে পারিবারিক বিরোধে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুরের অভিযোগ#বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছের চারা দিচ্ছে ক্লিন চাঁদপুর#মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের উদ্বোধন#২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি#কুয়েতে মাদকসহ ফরিদগঞ্জের ইউপি সদস্য গ্রেপ্তার#ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ#মতলবে মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার#আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

ঢাকায় ছাত্রদলের হাতে কচুয়ার আ.লীগ নেতা স্বপন আটক

অনলাইন ডেস্ক: ঢাকার বেইলী রোড এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের হাতে চাঁদপুরের কচুয়ার আওয়ামী লীগ নেতা ফয়েজ আহমেদ স্বপন আটক হয়েছেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর বেইলী রোডের একটি পিঠাঘর থেকে তাকে আটক করা হয়। ফয়েজ আহমেদ স্বপন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। স্থানীয়ভাবে তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন।

জানা গেছে, বুধবার রাতে এক বন্ধুর ফোন পেয়ে ফয়েজ আহমেদ স্বপন বেইলী রোডের ওই পিঠাঘরে যান। সেখানে অবস্থানকালে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ মহসিন হোসেন এবং রমনা থানা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মোল্লার নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফয়েজ আহমেদ স্বপনের পরিবারের দাবি, তার বিরুদ্ধে কোথাও কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা নেই। পরিবারের অভিযোগ, আটকের সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

2,181FansLike
3,912FollowersFollow
22,900SubscribersSubscribe

-advertisement-

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ